বিদ্যুৎ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও মানবকল্যাণমূলক উন্নয়নমূলক সামাজিক সংগঠন। এটি সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও ঝুঁকিপূর্ণ মানুষের পাশে দাঁড়িয়ে সততা, মানবতা এবং সেবার মূল্যবোধকে প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করে। ফাউন্ডেশনটি বিশ্বাস করে যে—একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও সচেতন সমাজ গঠনের জন্য মানুষের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিত করা অপরিহার্য।